মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত       ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ধামরাইয়ে ট্রাক চাপায় পশু চিকিৎসক নিহত, আহত ৩
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ২:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ইট বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী পশু চিকিৎসক মারা গেছেন। এই দুর্ঘটনায় ট্রাকচালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ধামরাই উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের মধুডাঙ্গা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত বজলুর রহমান (৬৫) উপজেলার বড় কাঠালিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন পশু চিকিৎসক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে কালামপুর মুখী ইট বোঝাই একটি দ্রুতগতির ট্রাক মধুডাঙ্গা এলাকা অতিক্রম করছিল। এ সময় হঠাৎ করেই ট্রাকটির সামনে একটি শিশু দৌড়ে চলে আসে। শিশুটিকে বাঁচাতে গিয়ে ট্রাকচালক অত্যন্ত তাড়াহুড়ো করে জরুরি ব্রেক চাপেন। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে যায়।

ফলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে চাপা দেয়। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বজলুর রহমানের মৃত্যু হয়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


কেকে/ এআই


আরও সংবাদ   বিষয়:  সড়ক   দুর্ঘটনা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close