মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      
দেশজুড়ে
নামে প্রথম শ্রেণির পৌরসভা: ভোগান্তি আর দুর্ভোগ যেন নিত্য সঙ্গী
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৩:০৬ পিএম
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ পৌর এলাকার রাস্তা। ছবি: প্রতিনিধি

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ পৌর এলাকার রাস্তা। ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীত হলেও নাগরিক সেবার মান নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে যে ধরণের নাগরিক সুযোগ-সুবিধা পাওয়ার কথা, বাস্তবে দুর্ভোগ আর ভোগান্তি ছাড়া কিছুই মিলছে না।

সরেজমিনে দেখা যায়, পৌর এলাকার বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এই জলাবদ্ধতার অন্যতম কারণ রাস্তার দুপাশে বাড়ি নির্মাণের সময় দখলদারি। অনেকে বাড়ি তৈরির সময় রাস্তার জায়গা দখল করে সিঁড়ি ও ভবনের কিছু অংশ ড্রেনের ওপর নির্মাণ করেছেন। ফলে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে তৈরি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা।

দীর্ঘদিন পানি জমে থাকায় সড়কগুলোর পিচ ও সুরকি উঠে নষ্ট হয়ে যাচ্ছে। যা সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি ডেকে আনছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়ায় ছোট-বড় খানাখন্দে ভরে গেছে পৌরসভার প্রধান ও সংযোগ সড়কগুলো। 

ভুক্তভোগীদের মতে, এই দুর্ভোগের জন্য যেমন পৌর কর্তৃপক্ষের তদারকির অভাব ও উদাসীনতা দায়ী, তেমনি সাধারণ মানুষের একটি অংশের অপরিকল্পিত ও অবৈধ দখলদারিত্ব সমানভাবে দায়ী।

স্থানীয় অধিবাসীদের দাবি, পৌর কর্তৃপক্ষকে দ্রুত অভিযান চালিয়ে রাস্তার অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে এবং ড্রেন ও সড়ক সংস্কারের মাধ্যমে তাঁদের ভোগান্তি থেকে মুক্তি দিতে হবে।
 
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শেরপুর পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি। অতি দ্রুত রাস্তার ওপর করা অবৈধ দখল উচ্ছেদ করা হবে এবং ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার করা হবে। এছাড়াও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে একটি বড় প্রকল্পের কাজ শুরু হয়েছে, এটি শেষ হলে পৌরবাসী এই ভোগান্তি থেকে মুক্তি পাবেন।


কেকে/ এআই


আরও সংবাদ   বিষয়:  জলাবদ্ধতা   বগুড়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close