বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      
দেশজুড়ে
নালিতাবাড়ী সীমান্তে কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৪:১৫ পিএম আপডেট: ০৬.০৮.২০২৬ ৪:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পানিহাতা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, চোরাকারবারীরা অভিনব কৌশলে সীমান্ত দিয়ে ভারতীয় ওষুধ বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল অভিযান চালিয়ে চালানটি জব্দ করে। জব্দকৃত ওষুধের আনুমানিক সিজার মূল্য ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান, মাদক পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। 

সীমান্তে সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

কেকে/ এআই


আরও সংবাদ   বিষয়:  বিজিবি   সীমান্ত   ময়মনসিংহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close