বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম: নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫      সংসদের তৃতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার      ২৪ ঘণ্টায় আরও ৫৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত      মাসকাটে আটকে থাকা বিমানের ফ্লাইট চট্টগ্রামের পথে      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৫০      মক্কা চুক্তিতে যোগ দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ      পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভা কাল
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৪:৪১ পিএম আপডেট: ০৬.০৮.২০২৬ ৪:৫৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’ : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও যুব সমাবেশ-২০২৬ আগামীকাল শুক্রবার (৭ আগস্ট) অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার (৬ আগস্ট)  শ্রীমঙ্গল উপজেলা ইসলামী যুব মজলিস পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামী যুব মজলিস শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখার আয়োজনে আগামীকাল শুক্রবার বিকালে শহরের পানসী রেস্টুরেন্টের পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মো. সালাহউদ্দিন, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি শায়খুল হাদিস মাওলানা ফখরুল ইসলাম, ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মো. এহসানুল হক, খেলাফত মজলিস মক্কা মহানগর শাখার শাখার সেক্রেটারি হাফিজ মামুনুর রশীদ মাক্কী, খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেল সেক্রেটারি মাওলানা আয়েত আলী। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী যুব মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মুস্তাকিম আল মুনতাজ তালুকদার। সঞ্চালনা করবেন সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি মো. সাদিকুর রহমান ও শ্রীমঙ্গল পৌর সভাপতি মাহমুদুল হাসান নাঈম।

কেকে/ এআই


আরও সংবাদ   বিষয়:  জুলাই গণঅভ্যুত্থান দিবস   শ্রীমঙ্গল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close