বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি      দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত      গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩      আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ : তদন্ত কমিটি      আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, অর্থ উদ্ধারে প্রয়োজনে বিদেশে চিঠি      হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর প্রাণহানি      
দেশজুড়ে
বাগাতিপাড়ায় শেষ হলো বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫:১৫ পিএম আপডেট: ০৬.০৮.২০২৬ ৫:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য গাঁথা সভাকক্ষে সমাপনী অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুর জন্মের পরপরই শালদুধ খাওয়ানো এবং প্রথম ছয় মাস শুধু মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতে হবে। এটি শিশুর সুস্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা ও স্বাভাবিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে মাতৃদুগ্ধপান মা ও শিশুর বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (গাইনি ও অবস) ডা. খন্দকার মাহবুবা জান্নাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, উপজেলা একাডেমিক সুপারভাইজার সালাহ উদ্দিন ডলার, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়।

কেকে/ এআই


আরও সংবাদ   বিষয়:  নাটোর   স্বাস্থ্য কমপ্লেক্স  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close