বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
শিরোনাম: ৫ সেপ্টেম্বর ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ      দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানিমন্ত্রী      রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা      সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত করছে: রিজভী      জুলাই গণঅভ্যুত্থান ছিল ১৬ বছরের সংগ্রামের পরিণতি: আইনমন্ত্রী      হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০৮৩      পদত্যাগের শেষ মুহূর্তেও আন্দোলনের পরিস্থিতি জানতে চেয়েছিলেন হাসিনা      
দেশজুড়ে
ক্ষেতলালে নতুন জুয়া প্রতিরোধ আইনে প্রথম মামলা, গ্রেপ্তার ৫
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশে নতুন করে জুয়া প্রতিরোধ আইন-২০২৬ কার্যকর করা হয়েছে। এই আইনে প্রথমবারের মতো জয়পুরহাটের ক্ষেতলাল থানায় মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গত বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের শিবপুর কৈগাড়ী আদর্শ গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন- ২০২৬’-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। দেশে নতুন জুয়া প্রতিরোধ আইন কার্যকর হওয়ার পর ক্ষেতলাল থানায় এটিই এ আইনের অধীনে প্রথম মামলা।

গ্রেপ্তাররা হলেন উপজেলার আলমপুর ইউনিয়নের শিবপুর কৈগাড়ী আদর্শ গ্রামের মৃত রইছ উদ্দিন আকন্দের ছেলে মহসিন আলী (৪১), ফজিবর শেখের ছেলে জহুরুল ইসলাম (২৮), সজালত প্রামাণিকের ছেলে ফুলবর প্রামাণিক, শহিদুল মণ্ডলের ছেলে সবুজ মণ্ডল এবং সুলতান ব্যাপারীর ছেলে সবুজ ব্যাপারী।

থানা পুলিশ জানায়, সম্প্রতি কার্যকর হওয়া জুয়া প্রতিরোধ আইন- ২০২৬’-এর মাধ্যমে দেশের জুয়াবিরোধী আইনকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। নতুন আইনে অনলাইন ও অফলাইন উভয় ধরনের জুয়া কার্যক্রমকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

আইনটি বাস্তবায়নের মাধ্যমে জুয়ার বিস্তার রোধ এবং এ-সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, জুয়া প্রতিরোধ আইন- ২০২৬ কার্যকর হওয়ার পর ক্ষেতলাল থানায় এটিই প্রথম মামলা। নতুন আইনে অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের জুয়া কার্যক্রমকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

কেকে/ এআই



আরও সংবাদ   বিষয়:  আটক   জুয়া   পুলিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close