বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি      দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত      গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩      আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ : তদন্ত কমিটি      আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, অর্থ উদ্ধারে প্রয়োজনে বিদেশে চিঠি      হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর প্রাণহানি      
দেশজুড়ে
ভারেল্লা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমির খান
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার বিভিন্ন উপজেলায় প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় উপজেলার ৮নং ভারেল্লা উত্তর ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এ নিয়ে ইউনিয়নের ভোটারদের মধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে তরুণ, সমাজসেবক ও যোগ্য প্রার্থীকে চান স্থানীয় ভোটার ও সর্বস্তরের জনগণ। এ পদে তারা আমির খানকে যোগ্য মনে করছেন। তিনি ভারেল্লা উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি। 

​স্থানীয় সূত্রে জানা যায়, আমির খান দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত। যেকোনো দুর্যোগে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়ান। ফলে তিনি এরই মধ্যে ভোটারদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

চেয়ারম্যান প্রার্থী আমির খান বলেন, ‘আমি ভারেল্লা উত্তর ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল ও মাদক-সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষাব্যবস্থার প্রসার এবং বিচার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণ যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তবে আমি তাদের কল্যাণে কাজ করে যাবো।’

কেকে/ এআই


আরও সংবাদ   বিষয়:  ইউপি নির্বাচন   কুমিল্লা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close