মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদিতে সেনা মোতায়েনের ঘোষণা তুরস্ক-পাকিস্তানের      ● নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত       ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
দহগ্রামে বন্যায় পাকা সড়ক ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে ২ হাজার পরিবার
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৭:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে তিস্তা নদীর আকস্মিক বন্যায় আঞ্চলিক সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ২ হাজার পরিবারের চলাচল বন্ধ হয়ে গেছে। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) পানি নেমে যাওয়ার সময় দহগ্রামের সৃস্টিয়ারপার সড়কের ব্যাপক ক্ষতি হয়।

স্থানীয়রা জানান, উজান থেকে নেমে আসা তিস্তায় পাহাড়ি ঢলে বুধবার সন্ধ্যা থেকে নদীর পানি প্রায় ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পায়। এতে দহগ্রাম ইউনিয়নের অন্তত ১০টি এলাকা প্লাবিত হয়। বৃহস্পতিবার সকাল থেকে ধীরে ধীরে পানি কমতে শুরু করে। বন্যায় ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সৃষ্টিয়ারপাড়, সিসটিরপাড়, আঙ্গোরপোতা, ডাঙ্গাপাড়া, মিস্ত্রিপাড়া, প্রধানপাড়া, ওলেরপাড় ও সাকোয়াপাড়া এলাকা প্লাবিত হয়। 

স্থানীয়দের দাবি, এসব এলাকার প্রায় ৫০০ একর আমন ধানের জমি বন্যার পানিতে তলিয়ে যায়। তবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, কয়েক ঘণ্টার মধ্যেই পানি নেমে যাওয়ায় ফসলের উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি।

বন্যার পানি নেমে যাওয়ার সময় দহগ্রামের ১ নং ওয়ার্ডের সৃষ্টিয়ারপার এলাকায় সাকোয়া নদীর ওপর নির্মিত সেতুর দুই পাশের সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ৩ নং ওয়ার্ডের সিসটিয়ারপাড় থেকে আঙ্গোরপোতা ও পাটগ্রামগামী আঞ্চলিক পাকা সড়কের প্রায় ২০ ফুট অংশ ভেঙে প্রায় ১০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এতে ২ ও ৩ নং ওয়ার্ডের প্রায় ২ হাজার পরিবারের চলাচল বন্ধ হয়ে গেছে। শিশু, বৃদ্ধ ও গৃহপালিত পশু নিয়ে এসব পরিবার চরম দুর্ভোগে পড়েছে।

দহগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সামসুল মিয়া বলেন, ‘সকালে এসে দেখি রাস্তা ভেঙে গেছে। এ রাস্তা ঠিক না করলে পাটগ্রাম উপজেলা সদর যাওয়া-আসা সম্ভব না। তাছাড়া ভাঙা রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় গর্তে পড়ে যাওয়ার ভয় আছে। হঠাৎ রাস্তা ভেঙে যাওয়ায় অনেক পরিবার সমস্যায় পড়েছে।’

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, ‘বন্যায় রাস্তা ভেঙে যাওয়ার ঘটনা জানার সঙ্গে সঙ্গে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তারা লোকজন নিয়ে দ্রুত রাস্তা মেরামতের ব্যবস্থা করবেন বলে জানিয়েছে।’

কেকে/ এআই


আরও সংবাদ   বিষয়:  বন্যা   লালমনিরহাট   তিস্তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close