বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
শিরোনাম: ৫ সেপ্টেম্বর ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ      দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানিমন্ত্রী      রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা      সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত করছে: রিজভী      জুলাই গণঅভ্যুত্থান ছিল ১৬ বছরের সংগ্রামের পরিণতি: আইনমন্ত্রী      হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০৮৩      পদত্যাগের শেষ মুহূর্তেও আন্দোলনের পরিস্থিতি জানতে চেয়েছিলেন হাসিনা      
দেশজুড়ে
জলঢাকায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৮:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গোলনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহুরুল হকের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

​বুধবার (৫ আগস্ট) উপজেলার গোলনা ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জহুরুল হক বলেন, ‘গত সোমবার (৩ আগস্ট) আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল মিথ্যা, বানোয়াট ও দলের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করেছে। যা আমি তীব্রভাবে প্রত্যাখ্যান ও প্রতিবাদ জানাচ্ছি।’

​তিনি আরও বলেন, ‘দলের দুঃসময়ে বহুবার নির্যাতিত এবং মামলা হামলার শিকার হওয়ার পরেও দলকে সুসংগঠিত রাখার পাশাপাশি আমি সবসময় এলাকার সাধারণ মানুষের পাশে থেকেছি। আজ দেশে বিএনপি সরকারের নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে বিরোধী পক্ষ কুচক্রী ও চিহ্নিত সন্ত্রাসীদের গায়ে জ্বালা ধরেছে। তাই তারা আমার ভালো কাজ ও জনপ্রিয়তা সহ্য করতে না পেরে আমার ও দলের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।’ 

সাংবাদিকদের সত্য ঘটনা উদঘাটনের অনুরোধ জানিয়ে জহুরুল হক বলেন, ‘আপনারা সমাজের বিবেক, তাই সঠিক তথ্য অনুসন্ধান করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গলনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম বুলেট, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, গোলনা ৩ নম্বর ওয়ার্ড বিএমপির সাবেক সভাপতি আনজারুল ইসলাম, গোলনা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মশিউর রহমান ও যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা প্রমুখ।

কেকে/ এআই


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   সংবাদ   সম্মেলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close