মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      ● নির্ধারিত দামে এলপিজি না মিললে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান      ● আজকের শিশুরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৮:২৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি দিয়েছেন নীলফামারী জেলা ১১ দলীয় ঐক্য ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান স্মারকলিপি গ্রহণ করেন। 

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে জেলার আল হেলাল একাডেমি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হয়।

স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি ছাদের হোসেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু হানিফা শাহ, সহকারি সেক্রেটারি মামুনুর রশিদ পাটোয়ারী, এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মজিদ প্রমূখ।

কেকে/ এআই


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close