বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি      দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত      গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩      আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ : তদন্ত কমিটি      আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, অর্থ উদ্ধারে প্রয়োজনে বিদেশে চিঠি      হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর প্রাণহানি      
দেশজুড়ে
রাজনীতি থেকে অবসর ঘোষণা মাদারগঞ্জ আওয়ামী লীগ নেতার
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাবেক নেতা মোহাম্মদ গোলাম রব্বানী রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন। বাকি জীবন পবিত্র কোরআন-সুন্নাহর আলোকে পরিচালিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।  

বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি বিষয়টি জানান।

মোহাম্মদ গোলাম রব্বানী মাদারগঞ্জ পৌর শহরের বালিজুড়ী পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি আব্দুল আলীম মির্জা কাশেম কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবং জেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।

জানা যায়, আশির দশকে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। পরবর্তীতে তিনি মাদারগঞ্জ উপজেলা যুবলীগের তিনবারের সভাপতি, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এবং সর্বশেষ জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই।

রাজনীতি ছাড়ার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, ‘আমি ২০১৮ সালে পবিত্র হজ পালনকালে কাবাঘর স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলাম, রাজনীতি থেকে বিদায় নেব। কারণ রাজনীতি আমার জন্য নয়। এতদিন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারিনি, তবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালেও আমি অনানুষ্ঠানিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে এসেছিলাম।’

তিনি আরও বলেন, ‘সবকিছু মানুষের নিজের নিয়ন্ত্রণে থাকে না। এতদিন আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার সুযোগ হয়নি। এখন সেই সুযোগ হয়েছে। তাই রাজনীতি থেকে বিদায় নিলাম। জীবনের বাকি সময় কোরআন-সুন্নাহ অনুযায়ী চলতে চাই। এ নিয়ে কেউ অহেতুক বিভ্রান্ত হবেন না। আমি সম্পূর্ণ স্বজ্ঞানে ও স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছি।’

প্রসঙ্গত, মোহাম্মদ গোলাম রব্বানীর বর্তমান বয়স ৫৮ বছর। ২০২৪ সালের ৫ আগস্টের পর নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের করা একাধিক মামলার আসামি হন তিনি। পরে আদালতে আত্মসমর্পণ করে টানা প্রায় সাড়ে তিন মাস কারাগারে ছিলেন। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন।

কেকে/ এআই


আরও সংবাদ   বিষয়:  আওয়ামী লীগ   নিষিদ্ধ   জামালপুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close