মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত       ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পাবনায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:৩৪ পিএম আপডেট: ০৬.০৮.২০২৬ ৯:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গ্যাস সংকট ও  দাম বৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে পাবনা জেলা ১১ দলীয় ঐক্য।  

বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে প্রতিবাদ জানান তারা।   

এর আগে, সকালে বিক্ষোভ মিছিল বের করেন ১১ দলীয় নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার আমির ও জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। 

এ সময় জাতীয় নাগরিক পার্টির পাবনা জেলা আহবায়ক খন্দকার আক্তার হোসেন লেবু, এবি পার্টির পাবনা জেলা সভাপতি মো. আব্দুল মজিদ মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিসের পাবনা জেলা আমির মুফতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ , পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি  এস এম আব্দুল্লাহ, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/ এআই


আরও সংবাদ   বিষয়:  জামায়াত   কর্মসূচি   প্রতিবাদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close