শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
শিরোনাম: বাংলাদেশ নয় হাসিনাকে প্রাধান্য দিচ্ছে ভারত      হামের থাবায় নতুন ভয়      চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ      পরিবর্তন হচ্ছে র‌্যাবের নাম      প্রথম শ্রেণিতে লটারি, অন্য সব শ্রেণিতে নেয়া হবে ভর্তি পরীক্ষা      ডেঙ্গু নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৪৭১      হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু      
দেশজুড়ে
সাঘাটায় রক্তদাতাদের সম্মাননা, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১০:২৯ এএম আপডেট: ০৭.০৮.২০২৬ ১০:৪৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উন্নয়ন সংস্থার (এসইউএস) উদ্যোগে শ্রেষ্ঠ রক্তদাতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসা ও ক্লাবের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রেশ বাজার লিমিটেডের চেয়ারম্যান আব্দুল্লাহ শাহীন মন্ডল।

তিনি বলেন, “সমাজের উন্নয়নে তরুণদের মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া সময়ের দাবি। রক্তদান যেমন একটি মহৎ মানবিক কাজ, তেমনি খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা সাইদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঘাটা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফাহমিদুল ইসলাম মোল্লা রানা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন রানা, আফতাব হোসেন, সিরাজুল ইসলাম ও মেহেদী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক শ্রী: জয় চন্দ্র বিলাশ।

কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  রক্তদাতা   সম্মাননা   সাঘাটা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close