বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে : তথ্যমন্ত্রী      সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার      ফ্যাসিবাদী সরকারের প্রধানসহ সাজাপ্রাপ্তদের ফেরানোর প্রক্রিয়া চলছে : শামা ওবায়েদ      ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড      প্রতিবছর পাঁচ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে : মাহদী আমিন       হাম উপসর্গে আরও আট শিশুর প্রাণহানি, আক্রান্ত ১৩২০      একনেকে অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প      
দেশজুড়ে
শেরপুরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু, পরিবারে শোক
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১১:০১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে পানিতে ডুবে সিয়াম নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার দড়িমুকুন্দ মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই এলাকার বাসিন্দা জনির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল সিয়াম। এ সময় পরিবারের সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের একটি ডোবার দিকে চলে যায় সে। কিছুক্ষণ পর সিয়ামকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর বাড়ির পাশের ডোবার পানিতে সিয়ামকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা।

পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

একমাত্র সন্তানকে হারিয়ে সিয়ামের বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠে এলাকার বাতাস।অবোধ শিশুটির এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো দড়িমুকুন্দ গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও স্থানীয়দের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও স্তব্ধতা।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।” 

কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  শিশু   মৃত্যু   শেরপুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close