বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে : তথ্যমন্ত্রী      সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার      ফ্যাসিবাদী সরকারের প্রধানসহ সাজাপ্রাপ্তদের ফেরানোর প্রক্রিয়া চলছে : শামা ওবায়েদ      ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড      প্রতিবছর পাঁচ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে : মাহদী আমিন       হাম উপসর্গে আরও আট শিশুর প্রাণহানি, আক্রান্ত ১৩২০      একনেকে অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প      
খেলাধুলা
উরুগুয়ের নতুন কোচ দিয়েগো ফোরলান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১১:২৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বকাপের করুণ ব্যর্থতার পর ড্রেসিংরুমে বড়সড় পরিবর্তন আনল উরুগুয়ে। ডাগআউটে ঢেলে সাজাতে নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়কেই দায়িত্ব দিল দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ)।

উরুগুয়ে জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক তারকা ফরোয়ার্ড দিয়েগো ফোরলান।

গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) এই সিদ্ধান্ত নিশ্চিত করে দেশটির ফুটবল নিয়ন্তা সংস্থা।

বিশ্বকাপে জয়হীন থেকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর সরে দাঁড়াতে হয় কোচ মার্সেলো বিয়েলসাকে। তার জায়গায় উরুগুয়ের ফুটবলের রাজদণ্ড এখন ৪৭ বছর বয়সী ফোরলানের হাতে।

ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাতলেতিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের সাবেক এই তুখোড় স্ট্রাইকার শুরুতেই দায়িত্ব নেবেন অনূর্ধ্ব-২০ দলের।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে এইউএফ জানায়, ‘যেখানে তিনি অবিস্মরণীয় ইতিহাস লিখেছেন, ফোরলান আজ সেখানেই ফিরে এলেন। এক অবিস্মরণীয় প্রজন্মের রত্ন ও আইকন ফোরলান ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেরা খেলোয়াড় ছিলেন। এবার তার সেই অভিজ্ঞতা, নেতৃত্ব ও ফুটবলের গভীর জ্ঞান দিয়ে জাতীয় দলকে এগিয়ে নিতে টেকনিক্যাল হেড হিসেবে ফিরেছেন।’

আকাশি-সাদাদের জার্সিতে ১১২ ম্যাচ খেলা ফোরলান ২০১১ সালে দলকে কোপা আমেরিকার শিরোপা জেতাতে মূল কাণ্ডারির ভূমিকা পালন করেছিলেন। ২০১৯ সালে বুট জোড়া তুলে রাখার পর উরুগুয়ান ক্লাব পেনারোল ও আতেনাসের কোচের চেয়ারে বসেন তিনি।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  উরুগুয়ে   নতুন কোচ   দিয়েগো ফোরলান   ফুটবল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close