শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
শিরোনাম: বাংলাদেশ নয় হাসিনাকে প্রাধান্য দিচ্ছে ভারত      হামের থাবায় নতুন ভয়      চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ      পরিবর্তন হচ্ছে র‌্যাবের নাম      প্রথম শ্রেণিতে লটারি, অন্য সব শ্রেণিতে নেয়া হবে ভর্তি পরীক্ষা      ডেঙ্গু নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৪৭১      হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু      
দেশজুড়ে
কিশোরগঞ্জে ফিশারি থেকে সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর উপজেলার একটি মাছের ফিশারি থেকে পুলিশের এক সাবেক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের বেরুয়াইল গ্রামের একটি ফিশারি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অনিক মিয়া (৩৫) ওই গ্রামের সিরাজ মিয়ার ছেলে। কয়েক বছর আগে তিনি পুলিশের চাকরি ছেড়ে নিজ গ্রামে ফিরে আসেন এবং মাছ চাষকে পেশা হিসেবে বেছে নেন। পাশাপাশি গবাদিপশুও পালন করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে অনিক মিয়া নিজের ফিশারির পাশে গরুর জন্য ঘাস কাটতে যান। এরপর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের আর কোনো যোগাযোগ হয়নি। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তিনি বাড়ি ফিরে না আসায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তারা ফিশারিতে গিয়ে দেখতে পান কাটা ঘাস এলোমেলো অবস্থায় পড়ে আছে, কিন্তু অনিক মিয়ার কোনো খোঁজ নেই।

এ সময় স্থানীয় লোকজনকে নিয়ে ফিশারি ও আশপাশের এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে ফিশারির পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের অনেকেই জানান, অনিক মিয়া শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং মাছ চাষ নিয়েই ব্যস্ত থাকতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  পুলিশ   মরদেহ   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close