বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      ● নিয়ন্ত্রণহীন সিলিন্ডারের বাজার       ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      
খেলাধুলা
এশিয়া কাপের আগে নতুন কোচের খোঁজে বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ফিরে কিছু দিনের বিশ্রাম শেষে আবারও ক্যাম্পে যোগ দিয়েছিলেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা।

চলতি মাসেই দুবাইয়ের মাটিতে শুরু হচ্ছে নারী এশিয়া কাপের আসর। বাংলাদেশ নারী দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন সারোয়ার ইমরান। তবে জানা গেছে নতুন করে বিদেশি কোচ নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি।

আগামী ১০ আগস্ট থেকে স্কিল ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে নিগার সুলতানা জ্যোতিদের। এরপরই এশিয়া কাপ অভিযানে দেশ ছাড়বে টাইগ্রেসরা।

আলোচনায় ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা থেকে বেশ কয়েকটি নাম শোনা যাচ্ছে। এ ছাড়া নারী ক্রিকেটের জন্য ৮ বিভাগে নিয়োগ দেওয়া হচ্ছে ৮ জন নারী কোচ। সাবেক ক্রিকেটার এবং লেভেল ১ কোচিং থাকাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে

প্রসঙ্গত, আসন্ন এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে ৩১ আগস্ট মাঠে নামবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং এবং ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে রাখা হয়েছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বিসিবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close