বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে : তথ্যমন্ত্রী      সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার      ফ্যাসিবাদী সরকারের প্রধানসহ সাজাপ্রাপ্তদের ফেরানোর প্রক্রিয়া চলছে : শামা ওবায়েদ      ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড      প্রতিবছর পাঁচ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে : মাহদী আমিন       হাম উপসর্গে আরও আট শিশুর প্রাণহানি, আক্রান্ত ১৩২০      একনেকে অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প      
দেশজুড়ে
তাড়াশে নিখোঁজ সিএনজি চালকের মরদেহ উদ্ধার
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১:১৮ পিএম আপডেট: ০৭.০৮.২০২৬ ১:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খাল থেকে নিখোঁজ এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগষ্ট) সকালে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালি এলাকায় একটি খালের কচুরীপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত চালক মো. মিলন (৩৩) গাইবান্ধার সাঘাটা উপজেলার রাঙ্গালিয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। তিনি বগুড়ায় থেকে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম মোল্লা বলেন, “ঘটনাস্থলে নিহতের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। মরদেহটি উদ্ধারের পর থানায় আনা হয়েছে। ইতোমধ্যে মরদেহের শরীর ফুলে গিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। তাকে ঘাড় ভেঙ্গে হত্যা করা হয়েছে। ধারনা করা হচ্ছে কয়েক দিন আগে তাকে হত্যার পর মরদেহটি খালের কচুরীপানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল।”    

তিনি আরো বলেন, “২ আগষ্ট বগুড়া থেকে সিএনজি চালক মিলন নিখোঁজ হয়েছিল। ৫ আগষ্ট তার সিএনজিটি উদ্ধার করেছে বগুড়ার পুলিশ। সংবাদ পেয়ে নিহতের স্ত্রী ও শ্যালক থানায় এসেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

কেকে/সাশ




আরও সংবাদ   বিষয়:  তাড়াশ   মরদেহ   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close