বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      ● নিয়ন্ত্রণহীন সিলিন্ডারের বাজার       ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      
দেশজুড়ে
সরকারি-বেসরকারি অনুদানে নয়, নিজেকে নিজে গড়তে হবে: সাচিং প্রু জেরী
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১:৪৩ পিএম আপডেট: ০৭.০৮.২০২৬ ১:৫১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বান্দরবান ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেছেন, ‘সরকারি-বেসরকারি অনুদানে নয়, নিজেকে নিজে গড়তে হবে। নিজের পরিবারের দায়িত্ব নিয়ে, নিজ কাজে মনোনিবেশ করে অর্থ আয় করে পরিবার পরিজন নিয়ে সুখে থাকতে হবে।’

শুক্রবার (৭ আগস্ট) সকালে বান্দরবানের মুক্তমঞ্চে ব্র্যাকের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্থদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সহায়তা প্যাকেজ বিতরণকালে তিনি এমন মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরী আরও বলেন, ‘বান্দরবানে আকস্মিক বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই সংবাদ প্রচারের পরে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো ক্ষতিগ্রস্থদের নানা ধরণের ত্রাণ সহায়তা প্রদান করে পাশে দাঁড়িয়েছে। আমাদের পরের মুখাপেক্ষী হয়ে নয়, নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং নিজের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়ন তরান্বিত করতে হবে।’

অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষ থেকে বান্দরবানে পৌর এলাকায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ দুইশত পরিবারকে সাত দিনের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সহায়তা প্যাকেজ এবং নগদ এক হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ব্র্যাকের সিনিয়র প্রোগাম ম্যানেজার মো.ফরহাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ব্র্যাকের ইউনিট ইনচার্জ অনুপ মহাজন, ডিস্ট্রিক্ট কো-অডিনেটর সুশান্ত কুমার বিশ্বাস।

কেকে/ এআই


আরও সংবাদ   বিষয়:  বন্যায় ক্ষতিগ্রস্থ   বান্দরবান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close