বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: এনসিপি-জামায়াতে তারুণ্য, নতুন চ্যালেঞ্জে বিএনপি      সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে : তথ্যমন্ত্রী      সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার      ফ্যাসিবাদী সরকারের প্রধানসহ সাজাপ্রাপ্তদের ফেরানোর প্রক্রিয়া চলছে : শামা ওবায়েদ      ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড      প্রতিবছর পাঁচ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে : মাহদী আমিন       হাম উপসর্গে আরও আট শিশুর প্রাণহানি, আক্রান্ত ১৩২০      
দেশজুড়ে
সাঘাটায় চেয়ারম্যান পদে বিএনপির মোহাম্মদ আলীকে একক প্রার্থী ঘোষণা
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১:৫০ পিএম আপডেট: ০৭.০৮.২০২৬ ২:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির পক্ষ থেকে আলহাজ মোহাম্মদ আলীকে দলীয় একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বোনারপাড়ায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় সরকার নির্বাচনে দলের একক প্রার্থী নির্ধারণের সময় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবু, আলাউদ্দিন মণ্ডল, মোস্তাক আহম্মেদ মিলন, জসিউল করিম পলাশ, ওমর আলী শেখ, স্বপন শেখ, হারুন অর রশিদ, শহিদুল ইসলাম বাদল, জিল্লুর রহমান, আতিকুর রহমান আতিক, নিজাম উদ্দিন, জাহিদুল ইসলাম, আবু তাহের, শাহিনুর মেম্বার, আহম্মেদ কবির শাহীন, মাহফুজ আহমেদ টিটু, ও সোহেল রানা প্রমুখ।

সভায় উপজেলা বিএনপির সদস্য, সব ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মত মতামতের ভিত্তিতে উপজেলা পরিষদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী নির্ধারণ করা হয়।

কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   নির্বাচন   চেয়ারম্যান পদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close