শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
শিরোনাম: থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলা, শিক্ষার্থীসহ নিহত ৮      বাংলাদেশ নয় হাসিনাকে প্রাধান্য দিচ্ছে ভারত      হামের থাবায় নতুন ভয়      চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ      পরিবর্তন হচ্ছে র‌্যাবের নাম      প্রথম শ্রেণিতে লটারি, অন্য সব শ্রেণিতে নেয়া হবে ভর্তি পরীক্ষা      ডেঙ্গু নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৪৭১      
দেশজুড়ে
জীবননগরে ট্রান্সফরমার চুরি, চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ২:১৬ পিএম আপডেট: ০৭.০৮.২০২৬ ২:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় কৃষি জমিতে সেচের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে জীবননগর থানা অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ প্রেস কনফারেন্সে এ তথ্য জানান।

গ্রেপ্তারের সময় চুরি করা ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ, চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, প্রাইভেট কার এবং পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।

চক্রের সদস্যরা হলেন- মুন্সিগঞ্জ জেলার চাষিরি থানার আব্দুল মালেক (৪৫), চুয়াডাঙ্গার ফার্ম পাড়ার শিপলু (২৮), বগুড়া জেলার কাহালু থানার টুলু (৪৪), চুয়াডাঙ্গা সদরের গাড়াবাড়িয়ার স্বপন উদ্দিন (৩৭), সবুজ সেখ (৩৭) ও জাফর আহমেদ (৩৪)।

থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নের যাদবপুর গ্রামের আবু জাফর বিশ্বাসের কৃষি জমিতে নলকূপের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে তিনটি ট্রান্সফরমার খুলে ভিতরে থাকা তামার কয়েল এবং তেল চুরি করে নিয়ে যায়। এছাড়াও একই দিনে অপর সেচ ব্যবসায়ী আনারুল ইসলামের একটি ট্রান্সফরমারের তামা ও তেল চুরি হয়। পরে আবু জাফর বিশ্বাস বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। 

এমন সিরিজ চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। সংঘবদ্ধ চোর চক্রকে ধরতে মাঠে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে থানা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের কয়েল, কপারসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ বলেন, ‘গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের সেচকাজে ব্যবহৃত ট্রান্সফরমার চুরি করে মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ বিক্রি করে আসছিল।’

কেকে/ এআই


আরও সংবাদ   বিষয়:  চুয়াডাঙ্গা   চুরি   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close