বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে : তথ্যমন্ত্রী      সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার      ফ্যাসিবাদী সরকারের প্রধানসহ সাজাপ্রাপ্তদের ফেরানোর প্রক্রিয়া চলছে : শামা ওবায়েদ      ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড      প্রতিবছর পাঁচ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে : মাহদী আমিন       হাম উপসর্গে আরও আট শিশুর প্রাণহানি, আক্রান্ত ১৩২০      একনেকে অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় অটোতে যাত্রী সেজে পুলিশের অভিযান, ফেয়ারডিলসহ আটক ২
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ২:২৫ পিএম আপডেট: ০৭.০৮.২০২৬ ৩:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশায় যাত্রী সেজে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেয়ারডিলসহ দুই যুবককে আটক করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি খেয়াঘাট পার হয়ে একটি অটোরিকশায় করে রংপুর শহরের দিকে যাচ্ছিলেন ওই দুই যুবক।

তাদের গতিবিধি নজরদারিতে রাখতে পুলিশের সদস্যরা সাধারণ যাত্রীর ছদ্মবেশে একই অটোরিকশায় ওঠেন। পরে সুবিধাজনক স্থানে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এ সময় ওই দুই যুবককে আটক করে পুলিশ।

আটকরা হলেন- গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চর চিলাখাল গ্রামের আশরাফুল ইসলাম (২৬) এবং আজারুল (৩০)।

অভিযানে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুরের নেতৃত্বে এসআই মশিউর, এসআই শাহিনুরসহ পুলিশের একটি দল অংশ নেয়।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেয়ারডিলসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান ভবিষ্যতেও চলবে।”

কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  পুলিশের অভিযান   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close