শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
শিরোনাম: কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে: নাহিদ      গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল      থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলা, শিক্ষার্থীসহ নিহত ৮      বাংলাদেশ নয় হাসিনাকে প্রাধান্য দিচ্ছে ভারত      হামের থাবায় নতুন ভয়      চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ      পরিবর্তন হচ্ছে র‌্যাবের নাম      
রাজনীতি
কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে: নাহিদ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৩:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গ্যাসের দাম এক টাকা বাড়ালেও সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। কৃত্রিম গ্যাস সংকট সৃষ্টি করে সরকার দাম বাড়ানোর চেষ্টা করছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয় অভিমুখে ১১ দলীয় জোটের কর্মসূচিতে পুলিশি বাধার পর সমবেত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘সরকার আগে বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও পরে গ্যাসের দাম বাড়িয়েছে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনজীবনে স্বস্তি ফেরানোর প্রতিশ্রুতিও পূরণ হয়নি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়ছে, ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।’

তিনি বলেন, ‘সরকার সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশ করে কৃত্রিম গ্যাস সংকট তৈরি করেছে। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও পানির সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হয়ে এখন মূল্য বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। জনগণের মৌলিক চাহিদা পূরণ না করে দাম বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।’

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ‘গণভোটে দেয়া অঙ্গীকার বাস্তবায়ন হয়নি। সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদ কার্যকরের প্রতিশ্রুতিও এখনও বাস্তবায়িত হয়নি।’

তিনি আরও বলেন, ‘দেশে কর্মসংস্থান বাড়েনি, ব্যবসায়ীদের কাছ থেকে আগের তুলনায় বেশি চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে এবং সাধারণ মানুষ বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে। জনগণের সঙ্গে করা বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে।’

বিশ্ববিদ্যালয়গুলোতে বিরোধী মতের শিক্ষার্থী ও নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিদের ওপর হামলা এবং ক্যাম্পাস দখলের চেষ্টার অভিযোগও তোলেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ‘প্রয়োজন হলে সচিবালয়ের পাশাপাশি সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখেও কর্মসূচি দেয়া হবে।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি বাস্তবায়ন, গণভোটের ফল কার্যকর করা, গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’

অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গ্যাসের দাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close