বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      
দেশজুড়ে
কালাইয়ে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৪:০৬ পিএম আপডেট: ০৭.০৮.২০২৬ ৪:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তি মারা গেছেন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের ইটাতলা গ্রামের শালুকগাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।  নিহত জামাল উদ্দিন গ্রামের জপো উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পুকুরে বিদ্যুতের লাইন টেনে সেচ পাম্প বসান জামাল উদ্দিন। এক পর্যায়ে তার ছেলে রাসেল (১১) পাম্পের লাইন খুলতে পুকুরে নামে। পুকরে নামার পর বাঁচাও বলে চিৎকার করলে পাড়ে থাকা জামাল উদ্দিন ছেলেকে উদ্ধার করতে পুকুরে ঝাঁপ দেন। এ সময় সেচ পাম্পের ছেঁড়া-ফাঁটা তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।  

পরে স্থানীয়রা বাবা-ছেলে দুইজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা বাবা জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত ছেলে রাসেলকে হাসপাতালে ভর্তি করানো হয়।     

স্থানীয় উদয়পুর ইউনিয়ন পরিষদ সদস্য নুরনবী সরকার বলেন, ‘জামাল উদ্দিন একজন বিএনপি দলের কর্মী। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বইছে। আসলে তার মৃত্যু মেনে নিতে পারছি না।’ 

কালাই থানার (ওসি) তদন্ত দিপেন্দ্রনার্থ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’    

কেকে/ এআই


আরও সংবাদ   বিষয়:  বিদ্যুৎস্পৃষ্ট   জয়পুরহাট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close