বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বিচার প্রশাসনে বড় রদবল, একযোগে ৯৯ বিচারককে বদলি      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ      হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৪৩      উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউনিয়ন পরিষদ নির্বাচন : ইসি      স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি      দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ব্রহ্মপুত্রে নিখোঁজের তিনদিন পর সাইফুলের মরদেহ উদ্ধার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৪:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রহ্মপুত্রের উত্তাল স্রোতে নিখোঁজ হওয়ার তিনদিন পর কৃষক সাইফুল ইসলামের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৩০ কিলোমিটার ভাটিতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদের ব্রীজ সংলগ্ন হোসেনপুর এলাকা থেকে উদ্ধার করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) সকালে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

মৃত সাইফুল ইসলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর টানমলামারি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

জানা যায়, গত বুধবার (৫ আগস্ট) উচাখিলা ইউনিয়নের বটতলা বালুরঘাট এলাকা থেকে নিখোঁজ হোন সাইফুল। পরে টানা দুইদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে উদ্ধার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু তার স্বজনরা তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রাখেন। শুক্রবার ২০-২৫ জন স্থানীয়দের সঙ্গে নিয়ে নদীতে নামেন তারা। নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদের ব্রীজ সংলগ্ন হোসেনপুর এলাকায় একটি ড্রেজার মেশিনের পাইপে আটকে থাকা অবস্থায় সাইফুলের মরদেহ পাওয়া যায়।      

স্বজনরা জানান, সাইফুলের এই করুণ পরিণতিতে যেন পুরোনো শোক হয়ে ফিরে এসেছে পরিবারটিতে। তার বাবাও নদীতে ডুবে মারা গিয়েছিলেন। এবার সেই একই নদী কেড়ে নিল তাকেও। বাবার পর ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, ‘আমার দুইদিন সর্বোচ্চ চেষ্টা করেও নিখোঁজ ব্যক্তির সন্ধান পাইনি। নদীর প্রবল স্রোতের কারণে মরদেহ অনেক দূরে ভেসে গিয়েছিল। অভিযান সমাপ্ত ঘোষণা করে আমরা আত্মীয় স্বজনদের ট্রলার নিয়ে নদীতে টহল দিতে পরামর্শ দিয়েছিলাম। যেকোন জায়গায় লাশ ভেসে উঠবে, সে জন্য তাদের নদীতে নজরদারী বাড়াতে বলি।’

কেকে/এআই


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close