বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম: সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি      সংসদের ভবিষ্যৎ নিয়ে ‘চিন্তিত’ স্পিকার      নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ২৮৯      হামে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৫৫      সাগর-রুনি হত্যা : তদন্ত প্রতিবেদন জমা ফের পিছিয়ে ৩০ সেপ্টেম্বর      নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক      মক্কা চুক্তি নিয়ে কারও শ্বাসকষ্টের প্রয়োজন নেই : শফিকুর রহমান      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৫:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৭ হাজার ২৮৬ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি গ্রামের ঠান্ডাঝিরি এলাকা থেকে এসব ইয়াবা  উদ্ধার করা হয়। কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ বাইশফাঁড়ি বিওপির বিশেষ টহলদল অভিযান পরিচালনা করেন। এ সময় তারা সীমান্ত পিলার-৩৭ থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি গ্রামের ঠান্ডাঝিরি এলাকায় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় থাকা ৭ হাজার ২৮৬ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধেও অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম দমনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। এসব অভিযানের ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।’

কেকে/এআই


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close