বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
দেশজুড়ে
সারিয়াকান্দিতে সাবেক সেনাসদস্য মোসলেম হত্যার প্রতিবাদে মানববন্ধন
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৫:০৭ পিএম আপডেট: ০৭.০৮.২০২৬ ৫:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় সাবেক সেনাসদস্য মোখলেছুর রহমান মোসলেম (৬০) হত্যার প্রতিবাদে এবং আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কাজলা ইউনিয়নের চরপাকুড়িয়া গ্রামবাসীর ব্যানারে নিহত মোসলেমের বাড়ির সামনের রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত মোসলেমের ছোট ভাই মোফাজ্জল হোসেন, বোন মঞ্জুয়ারা, স্ত্রী সখিনা বেগম, ছেলে সোহেল, ওয়ার্ড সদস্য শাহজাহান আলী, পাকুড়িযা চরের রুবেল প্রামানিক, হেলাল উদ্দিন, নূরুল ইসলাম, শহিদা বেগম, মুক্তা প্রমুখ ।

বক্তারা মোসলেম হত্যার অভিযুক্ত আসামীদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবি জানান।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি মোসলেমের ওপর হামলার স্থান প্রদক্ষিণ করে নান্টুর মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নারী-পুরুষরা হামলার সঙ্গে জড়িত আসামিদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে গত সোমবার (৩ আগস্ট) কাজলা ইউনিয়নের চরপাকুড়িয়া গ্রামে প্রতিপক্ষের অতর্কিত হামলা ও মারধরের শিকার হন গ্রামের মৃত আব্দুল মান্নান প্রামানিকের বড় ছেলে এবং সাবেক সেনাসদস্য মোখলেছুর রহমান মোসলেম। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের  স্ত্রী সখিনা বেগম বাদী হয়ে মঙ্গলবার (৪ আগস্ট) সারিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন। 

থানা-পুলিশ এ মামলার প্রধান আসামি চরপাকুড়িয়া গ্রামের মৃত দুদু সরকারের ছেলে মিন্টু সরকারসহ ছয় আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।


কেকে/সাশ




আরও সংবাদ   বিষয়:  সেনাসদস্য হত্যা   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close