বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      
দেশজুড়ে
ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে এমপি আলী আছগারের মতবিনিময়
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৫:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনা-৩ আসনের (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) সংসদ সদস্য (এমপি) ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ আলী আছগার ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে পৌর সদরের শরৎনগর বাজারে প্রেস ক্লাবের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় তিনি স্থানীয় সরকার নির্বাচনে দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদে সাবেক অধ্যক্ষ হালিম মজহার নূর, ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক আবুল হাশেম ও পৌরসভার মেয়র পদে হাফিজ উদ্দিন বাহারকে পরিচয় করিয়ে দেন।

সভায় মুহাম্মদ আলী আছগর বলেন, “সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই দল এসব প্রার্থীদের সমর্থন দিয়েছে।”

তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার উন্নয়ন, স্থানীয় সরকার নির্বাচন ও জনসম্পৃক্ত রাজনীতির বিষয়ে মতামত তুলে ধরেন।

ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহবুব উল আলম বাবলুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, সহ-সভাপতি বিকাশ চন্দ চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, আব্দুর রহিম, ময়নুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আনসারী ও প্রচার সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

সভায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহির উদ্দিন, নায়েবে আমীর মাওলানা মজিবর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আবু নাঈম, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুস সাদিক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার কুদরত আলী, সেক্রেটারি আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  এমপি   সাংবাদিক   মতবিনিময়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close