বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      
দেশজুড়ে
পাবনায় নিখোঁজ কিশোর আব্দুল্লাহর চারদিনেও মেলেনি সন্ধান
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার ফরিদপুর উপজেলায় আব্দুল্লাহ (১৪) নামে এক কিশোর নিখোঁজ রয়েছেন। চারদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।

এ ঘটনায় তার মা নার্গিস পারভীন ফরিদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর ২৯০।  

মঙ্গলবার (৪ আগস্ট) বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আব্দুল্লাহ। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবার ও স্বজনদের। 

তবে পুলিশ বলছে, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। 

নিখোঁজ আব্দুল্লাহ উপজেলার ফরিদপুর ইউনিয়নের হাংড়াগাড়ী গ্রামের মো. শাহিন হোসেন ও নার্গিস পারভীন দম্পতির ছেলে।

মা নার্গিস বলেন, ‘মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। এরপর বিভিন্ন জায়াগায় খোঁজ নিয়েছি কোথাও পাইনি। আমরা এখন দিশেহারা হয়ে গেছি।’

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ‘নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। ছেলেটিকে উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। এখনও তার কোনো সুনির্দিষ্ট সন্ধান পাওয়া যায়নি।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নিখোঁজ   পাবনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close