শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
শিরোনাম: দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের      হামে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৮      রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন      কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে: নাহিদ      গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল      থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলা, শিক্ষার্থীসহ নিহত ৮      বাংলাদেশ নয় হাসিনাকে প্রাধান্য দিচ্ছে ভারত      
দেশজুড়ে
নাটোর হবে টুরিস্ট হাব : আফরোজা খানম
জ্যেষ্ঠ প্রতিবেদক, নাটোর
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৭:১৪ পিএম আপডেট: ০৭.০৮.২০২৬ ৭:৪৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

কবি জীবনানন্দের বলনতা সেন, উত্তরা গণভবন, রানী ভবানীর রাজবাড়ি আর কাঁচাগোল্লার শহর নাটোর হবে টুরিস্ট হাব -এমন মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

শুক্রবার (৭ আগস্ট) বিকালে নাটোরের দিঘাপতিয়ায় উত্তরা গণভবন পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, ‘উত্তরা গণভবন, রাজবাড়ী, হালতিবিল ও চলনবিল ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। তবে এখানে এখনও তেমন আবাসন ও পর্যটন ব্যবস্থা গড়ে উঠেনি। অনেক মানুষ নাটোরের ব্যাপারে বিস্তারিত জানেও না। তাই নাটোরের পর্যটনের এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় অবকাঠামো ও যোগাযোগেরও উন্নতি করে এখানে টুরিস্ট হাব গড়ে তোলা হবে।’
 
এ সময় নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

দুপুরে নাটোরের সার্কিট হাউজে আফরোজা খানমকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি পাটুল বিল পরিদর্শন শেষে সমাবেশে যোগ দেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পর্যটনমন্ত্রী   নাটোর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close