শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম: হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন      আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ      সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট      সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি      সংসদের ভবিষ্যৎ নিয়ে ‘চিন্তিত’ স্পিকার      নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ২৮৯      হামে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৫৫      
রাজধানী
তুরাগে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে যুবককে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৭:৪৫ পিএম
নিহত সজিবের মৃতদেহ

নিহত সজিবের মৃতদেহ

রাজধানীর তুরাগে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে সজিব নামে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রুবেল নামে ব্যক্তিকে প্রধান অভিযুক্ত করে মামলা দায়ের করেছে নিহতের পরিবার। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৮টার পর তুরাগ থানার নলভোগ পূর্বপাড়া এলাকার এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের দাবি, রুবেলের হয়ে গাঁজা বিক্রি করতেন সজিব। মাদক বিক্রির টাকার হিসাব দেওয়ার সময় এক হাজার টাকা কম থাকাকে কেন্দ্র করে দুইজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রুবেল ও তার সহযোগীরা সজিবকে ধরে নিয়ে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহতের মা সালমা বেগম অভিযোগ করেন, গাঁজা বিক্রি করতে অস্বীকৃতি জানানোর কারণেই তার ছেলেকে হত্যা করা হয়েছে। 

তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত রুবেলসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। একইসঙ্গে মাদক বিক্রির টাকার বিরোধই হত্যার মূল কারণ কি না, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তুরাগে হত্যা   সজিব হত্যা   মাদক বিক্রি   রুবেল  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close