শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
শিরোনাম: দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের      হামে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৮      রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন      কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে: নাহিদ      গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল      থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলা, শিক্ষার্থীসহ নিহত ৮      বাংলাদেশ নয় হাসিনাকে প্রাধান্য দিচ্ছে ভারত      
বিনোদন
আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম : ইলিয়াস কাঞ্চন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:৩৫ পিএম আপডেট: ০৭.০৮.২০২৬ ৮:৩৭ পিএম
বক্তব্য দিচ্ছেন ইলিয়াস কাঞ্চন

বক্তব্য দিচ্ছেন ইলিয়াস কাঞ্চন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ শুক্রবার (৭ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে নিরাপদ সড়ক চাই’-এর ১১তম মহাসমাবেশ। এ অনুষ্ঠানে বক্তব্য দেন নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও ঢালিউডের জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ায় লন্ডনে চিকিৎসায় ১০০ খানেক কেমোথেরাপি গ্রহণ করেছেন ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ ১৫ মাসের চিকিৎসার মাথায় সম্প্রতি দেশে ফিরেছেন। দেশে ফিরেই নিরাপদ সড়ক চাই’-এর ১১তম মহাসমাবেশ অংশ নিলেন।
 
শারীরিকভাবে অসুস্থ ইলিয়াস কাঞ্চন কথা বলতে কষ্ট হলেও মহসমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখেন। বলেন, ‘৩১ বছর আগে ব্যক্তিগত জীবনের এক গভীর বেদনাকে আমি মানুষের জীবন রক্ষার আন্দোলনে রূপ দিয়েছিলাম। আজও সেই আন্দোলন সারাদেশের মানুষের আন্দোলন। এটি আর আজ ইলিয়িাস কাঞ্চনের আন্দোলন নয়। এটি মানুষের আন্দোলন।’

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘আমি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। দেশবাসীর কাছে আমার জন্য দোয়া কামনা করছি। মহান আল্লাহতায়ালা যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন এবং মানুষের পাশে আবারও নিরাপদ সড়ক আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করার শক্তি দান করেন।’ 

সবশেষে নায়ক বলেন, ‘আমিও দেশের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য, নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। আমি সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবহণ মালিক-শ্রমিক, প্রকৌশলী, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম এবং দেশের প্রতিটি সচেতন নাগরিককে এ আন্দোলনের অংশ হতে বলবো। আমরা একে অপরের প্রতিপক্ষ নই। আমরা সবাই মানুষের জীবনরক্ষার সহযোদ্ধা। আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়নে ভূমিকা রাখবেন। আল্লাহ হাফেজ।’

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত বছরের এপ্রিলে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। মেয়ে ইমা ইসলামের বাসায় থেকে সেখানকার হাসপাতালে চলছে তার চিকিৎসা। গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের একটি বড় অংশ অপসারণ করলেও ঝুঁকির কারণে পুরো টিউমার সরাতে পারেনি। 

পরে চিকিৎসক জানান, তার ব্রেন ক্যানসার।
 
তিন ধাপে সব মিলিয়ে মোট শ খানেক কেমোথেরাপি নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। তবে দেড় বছরের বেশি সময় ধরে দেশের বাইরে থাকতে থাকতে তিনি অস্থির হয়ে উঠেছিলেন। তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। অবস্থার উন্নতিও খুব একটা নেই। তৃতীয় ধাপের থেরাপি শেষ হয়েছে গত ৩০ জুলাই। এরপর নতুন করে চিকিৎসা শুরু হবে। তার আগে দেশে কিছুদিন কাটাতে চাইছেন তিনি। এ উদ্দেশ্যেই দেশে আগমন এই প্রখ্যাত তারকার।
 
গত রোববার (২ আগস্ট) বাংলাদেশ সময় গভীর রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্ত্রী ও জামাতাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হন ইলিয়াস কাঞ্চন। সোমবার (৩ জুলাই) বিকালে ঢাকায় পৌঁছান। ঢাকায় কিছু দিন অবস্থানের পর আগামী ১৪ আগস্টের আগেই তিনি লন্ডনে ফিরে যাবেন। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইলিয়াস কাঞ্চন   নিরাপদ সড়ক চাই   নিরাপদ সড়ক আন্দোলন   জাতীয় নাট্যশালা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close