শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
খেলাধুলা
সাকিবকে দেশে ফেরানো নিয়ে পূর্বের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:৫৪ পিএম
আমিনুল হক ও সাকিব আল হাসান

আমিনুল হক ও সাকিব আল হাসান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনলাইন কনফারেন্সে যোগ দেওয়ার পর থেকে তোপের মুখে পড়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এক সাক্ষাৎকারে সাকিব শিগগিরই ফেরা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গে ডিসেম্বরে ফিরতে চাওয়ার কথা বলেছেন। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে খেলা সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) আমিনুল হক বলেছেন, ‘সাকিবের দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ দেখছি না আমি। তার (সাকিবের) দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই।’

সাকিবের রাজনৈতিক পরিচয়ই এখন তার দেশে ফেরার পথে বাধা বলে মনে করেন আমিনুল।

তিনি বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থানে তিনি ছিলেন, সেখান থেকে সরে গিয়ে যখন রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন, তখন আমার মনে হয় না তার দেশে ফিরে আসার কোনো সুযোগ আছে। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।’

যদিও এতদিন সাকিবের বিষয়টি ক্রিকেটার হিসেবে বিবেচনা করেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। 

তিনি বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি এবং অন্য সবাই তার বিষয়টি নিয়ে অনেক সহনশীল ছিলাম। কিন্তু এখন তার ফেরার জন্য কোনো ব্যবস্থা করার সুযোগ আছে বলে মনে করি না। তিনি স্বৈরাচারদের মঞ্চে উঠে তাদের সঙ্গে দাঁড়িয়েছেন। তাই তার দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ নেই।’

এর পূর্বে, ফেব্রুয়ারিতে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আমিনুল বলেছিলেন, ‘যেহেতু তাদের (সাকিব-মাশরাফি) বিরুদ্ধে মামলা আছে, সেটাকে দ্রুত সমাধানের মাধ্যমে আমিও চাই সাকিব-মাশরাফিরা যেন আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসতে পারে। আমরা এই জায়গাটাকে অত্যন্ত নমনীয় ও সহনশীলভাবে প্রাধান্য দিতে চাই।’

সূত্র : ক্রিকবাজ

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাকিব আল হাসান   আমিনুল হক   জাতীয় দল   বাংলাদেশ ক্রিকেট  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close