বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      
দেশজুড়ে
সাভারের তেঁতুলঝোড়াসহ তিন ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রতিবাদে সমাবেশ
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৯:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়ন ইউনিয়নকে সাভার উপজেলা থেকে বিচ্ছিন্ন করে কেরানীগঞ্জের সাথে সংযুক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে ঢাকার সাভারের হেমায়েতপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে অংশ নেন হাজার হাজার জনতা। এ সময় পদচারণায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ‘ফ্যামিলি কার্ডের নাম করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে একটি ফরমে স্বাক্ষর নিয়ে সাভারের তিনটি ইউনিয়নকে কেরানীগঞ্জের সাথে সংযুক্ত করতে ষড়যন্ত্র করছে একটি মহল। নাগরিক সুবিধার্থে তেতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়ন সাভার উপজেলার সাথে সবসময় থাকতে চাই। তাই কোনোভাবেই কেরানীগঞ্জের সাথে সংযুক্ত করা যাবে না।’

সমাবেশে গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সকলে তেঁতুলঝোড়া ইউনিয়নকে সাভার উপজেলায় রাখার জোর দাবি জানান। অন্যথায় পরবর্তী আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

সমাবেশ শেষে এলাকাবাসী বিশাল বিক্ষোভ মিছিল বের করে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাভার উপজেলঅ   তেঁতুলঝোড়া ইউনিয়ন   কেরানীগঞ্জে সংযুক্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close