বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী      বাক্‌স্বাধীনতা নিশ্চিত করেই সংশোধন হবে সাইবার সুরক্ষা আইন: আইনমন্ত্রী      রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আইন, মার্কিন শুল্কের চাপে ভারত-চীন      ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ফুরিয়ে আসছে, মিত্রদের সহায়তা চায় সৌদি      এনসিপি-জামায়াতে তারুণ্য, নতুন চ্যালেঞ্জে বিএনপি      সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে : তথ্যমন্ত্রী      সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার      
দেশজুড়ে
কালাইয়ে নিজেকে মেয়র প্রার্থী ঘোষণা করে উন্নয়নের প্রতিশ্রুতি আনিছুর রহমানের
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৯:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কালাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে নিজেকে প্রার্থী ঘোষণা করেছেন জয়পুরহাট জেলা বিএনপির সদস্য মো. আনিছুর রহমান তালুকদার। তিনি নির্বাচিত হলে পৌরবাসীর পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকালে কালাই বাসস্ট্যান্ডের চত্বরে পৌরবাসীর উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে আনিছুর রহমান প্রার্থীতা ঘোষণা ও প্রতিশ্রুতি দেন।

মোফাজ্জল হোসেন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কালাই পৌর বিএনপির সদস্য রেজাউল ইসলাম, কালাই পৌর যুবদলের সাবেক আহ্বায়ক শামীম তালুকদার, ফিউজ্জামান তালুকদার, আব্দুল কাইয়ুম, বজলুর রহমান, লুৎফর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সমাবেশে আনিছুর রহমান বলেন, ‘বিগত সরকারের সময় নানা প্রতিকূলতা উপেক্ষা করে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। দলের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই। নির্বাচিত হলে পৌরবাসীর পাশে থেকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব কালাই পৌরসভা গড়ে তুলতে কাজ করব।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কালাই উপজেলঅ   মেয়র প্রার্থী ঘোষণা   উন্নয়নের প্রতিশ্রুতি   আনিছুর রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close