বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      ● নিয়ন্ত্রণহীন সিলিন্ডারের বাজার       ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      
অর্থনীতি
আশুলিয়ায় পোশাক কারখানায় ছুটির মধ্যেই ৫৬৫ শ্রমিক ছাঁটাই
মো. শরিফ শেখ, সাভার (ঢাকা)
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১০:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার সাভারে উপজেলার আশুলিয়ায় পুকুরপাড় এলাকায় অবস্থিত ‘অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেড’ নামের তৈরি পোশাক কারখানা থেকে শুক্রবার (৭ আগস্ট) সাপ্তাহিক ছুটির মধ্যেই ৫৬৫ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে কারখানায় নোটিশ টাঙিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। 

আগামী ৮ আগস্ট থেকে এই ছাঁটাই সিদ্ধান্ত কার্যকর হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগ থেকে জারি করা ওই নোটিশে বলা হয়, ‘বৈশ্বিক ও অভ্যন্তরীণ মন্দা, প্রয়োজনীয় ব্যাংকিং সহযোগিতার অভাব এবং কাঙ্ক্ষিত কার্যাদেশ (অর্ডার) কমে যাওয়ার কারণে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে কারখানার অস্তিত্ব রক্ষায় বাংলাদেশ শ্রম আইন-২০০৬’-এর ২০ ধারা অনুযায়ী শ্রমিক ছাঁটাই করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।’

নোটিশে জানানো হয়, শ্রম আইনের ২০(২) ধারা অনুযায়ী ছাঁটাইকৃত শ্রমিকদের যাবতীয় আইনি পাওনা ও ক্ষতিপূরণ নির্ধারিত সময়ে পরিশোধ করা হবে। এ ছাড়া ২১ ধারা অনুযায়ী আগামী এক বছরের মধ্যে পুনরায় শ্রমিক নিয়োগ দেওয়া হলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

এদিকে কারখানার ছুটির দিনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ছাঁটাইয়ের এমন খবর পেয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন শ্রমিকরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   পোশাক কারখানা   শ্রমিক ছাঁটাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close