বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
জাতীয়
গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত করা যাবে না: অস্থায়ী রাষ্ট্রপতি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৮:১৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ‘দেশে যেন আর কোনও স্বৈরশাসক তৈরি না হয়। সেজন্য সরকার কোনও ভুল করলে সবাই মিলে সংশোধন করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত করা যাবে না।’

শুক্রবার (৭ আগস্ট) রাতে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সের ৫৪তম কমিশনিং ডে ও ফেলোশিপ ডে উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোরও ভুল আছে। তাদেরও শেখার অনেক কিছু আছে। সাম্য-মানবিক মর্যাদা আর গণতন্ত্রের জন্য ১৯৭১ সালের যুদ্ধের মতোই গণতন্ত্রের জন্য চব্বিশের জুলাই-আগস্টে যুদ্ধ হয়েছে।

মুক্তিযুদ্ধের এত বছর পরও সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। রাজনৈতিক দলগুলোর ক্ষমতা ও অর্থের প্রতি লোভের কারণেই এই অবস্থা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্রপতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close