বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
খেলাধুলা
রোমেরোকে দলে টানতে মরিয়া অ্যাতলেতিকো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৮:৩০ এএম
ছবি : আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো/সংগৃহীত

ছবি : আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো/সংগৃহীত

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোকে দলে ভেড়াতে নড়েচড়ে বসেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। টটেনহ্যাম হটস্পারের অধিনায়ককে পেতে ইতোমধ্যে ইংলিশ ক্লাবটির সঙ্গে আলোচনা শুরু করেছে লা লিগার দলটি।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোকে নিয়ে দলবদলের বাজারে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি ২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাককে দলে টানতে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি।

মাত্র এক বছর আগে টটেনহ্যামের সঙ্গে চার বছরের নতুন চুক্তি করেছিলেন রোমেরো। বর্তমানে তিনি ক্লাবটির অধিনায়কও। তবে চলতি দলবদলের উইন্ডোতেই তার ক্লাব ছাড়ার সম্ভাবনা জোরালো হচ্ছে।

গত মৌসুমে লা লিগায় চতুর্থ হওয়া অ্যাতলেতিকোর দলে বর্তমানে আর্জেন্টিনার পাঁচ ফুটবলার রয়েছেন; হুয়ান মুসসো, নাহুয়েল মলিনা, থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে ও হুলিয়ান আলভারেজ। এবার সেই তালিকায় রোমেরোকেও যোগ করতে চান কোচ দিয়েগো সিমিওনে।

সবশেষ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে আট ম্যাচের সাতটিতে খেলেছিলেন রোমেরো। তবে ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি আলবিসেলেস্তেরা।

রোমেরোকে দলে নেয়ার দৌড়ে রয়েছে ইতালির ইন্টার মিলানও। তবু অ্যাতলেতিকোই সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরেই সিমিওনের পছন্দের তালিকায় রয়েছেন এই ডিফেন্ডার।

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোকে দলে ভেড়াতে নড়েচড়ে বসেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। টটেনহ্যাম হটস্পারের অধিনায়ককে পেতে ইতোমধ্যে ইংলিশ ক্লাবটির সঙ্গে আলোচনা শুরু করেছে লা লিগার দলটি।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোকে নিয়ে দলবদলের বাজারে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি ২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাককে দলে টানতে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি।

মাত্র এক বছর আগে টটেনহ্যামের সঙ্গে চার বছরের নতুন চুক্তি করেছিলেন রোমেরো। বর্তমানে তিনি ক্লাবটির অধিনায়কও। তবে চলতি দলবদলের উইন্ডোতেই তার ক্লাব ছাড়ার সম্ভাবনা জোরালো হচ্ছে।

গত মৌসুমে লা লিগায় চতুর্থ হওয়া অ্যাতলেতিকোর দলে বর্তমানে আর্জেন্টিনার পাঁচ ফুটবলার রয়েছেন; হুয়ান মুসসো, নাহুয়েল মলিনা, থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে ও হুলিয়ান আলভারেজ। এবার সেই তালিকায় রোমেরোকেও যোগ করতে চান কোচ দিয়েগো সিমিওনে।

সবশেষ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে আট ম্যাচের সাতটিতে খেলেছিলেন রোমেরো। তবে ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি আলবিসেলেস্তেরা।

রোমেরোকে দলে নেওয়ার দৌড়ে রয়েছে ইতালির ইন্টার মিলানও। তবু অ্যাতলেতিকোই সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরেই সিমিওনের পছন্দের তালিকায় রয়েছেন এই ডিফেন্ডার।

বিবিসির তথ্য অনুযায়ী, অ্যাতলেতিকোর আগ্রহের বিষয়টি টটেনহ্যামও জানে। তাই দুই ক্লাবের মধ্যে সমঝোতা হলে ব্যক্তিগত শর্ত নিয়ে বড় কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা নেই। এদিকে টটেনহ্যামের নতুন কোচ রবার্তো দে জার্বিও সম্প্রতি বলেছেন, কোনো খেলোয়াড় ক্লাব ছাড়তে চাইলে তিনি সেই সিদ্ধান্তকে সম্মান জানাবেন।

কেকে/এলএ

আরও সংবাদ   বিষয়:  আর্জেন্টিনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close