বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
আন্তর্জাতিক
প্রতিরক্ষা চুক্তির আগে মক্কায় শীর্ষ নেতাদের জুমার নামাজ আদায়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৮:৪৪ এএম
ছবি : সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের নেতাদের নামাজ আদায়/সংগৃহীত

ছবি : সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের নেতাদের নামাজ আদায়/সংগৃহীত

মক্কায় ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি সইয়ের আগে একসাথে জুমার নামাজ আদায় করতে দেখা গেছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের নেতাদের।

শুক্রবার (৭ আগস্ট) মক্কায় চুক্তি স্বাক্ষর করতে পৌঁছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এর আগেই সেখানে পৌঁছেন। তাদের অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। 

নামাজে এককাতারে অংশ নিতে দেখা গেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানসহ পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

এছাড়াও, দেশ তিনটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও জামাতে নামাজ আদায় করেন। 

পাক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এই বিষয়ে কিছু ছবি ভাইরাল হয়েছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  প্রতিরক্ষা চুক্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close