বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
দেশজুড়ে
করিমগঞ্জে কালু মিয়া হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:৪২ এএম আপডেট: ০৮.০৮.২০২৬ ১১:৪৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নেয়ামতপুর এলাকায় কালু মিয়া হত্যা মামলার আসামি ও কথিত ভূমিদস্যু আরজু খানের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কালু মিয়ার পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা কালু মিয়া হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি মামলার অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন।

বক্তারা অভিযোগ করেন, ১৯৮২ সালে পরিকল্পিতভাবে কালু মিয়াসহ চারজনকে হত্যা করা হয়। ওই ঘটনার পর থেকে কালু মিয়ার জায়গা-জমি অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। এছাড়া ২০২৪ সালে স্থানীয় বাজারের কয়েকটি দোকানঘরও একই পরিবারের সদস্যরা জোরপূর্বক দখল করেছেন বলেও দাবি তাদের।

তারা আরও বলেন, এসব অভিযোগ নিয়ে বিভিন্ন সময়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বক্তাদের দাবি, আসামিরা প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন ধরে আইনের আওতার বাইরে থেকে যাচ্ছেন।

তারা অভিযোগ করেন, অভিযুক্তরা জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু-এর আত্মীয়-স্বজন হওয়ায় প্রভাব খাটিয়ে পার পেয়ে যাচ্ছেন।

মানববন্ধন থেকে বক্তারা কালু মিয়া হত্যা মামলার আসামি আরজু খানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে মৃত্যুদণ্ডের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কালু মিয়ার মেঝো ছেলে হেলাল উদ্দিন সাদির, ছোট ছেলে মো. শাহিনুর রহমান, মো. শুনু মিয়া, আজিজুর রহমান মনি (মেম্বার), মো. আফিল উদ্দিন, মো. মজনু মিয়া, মো. জসিম উদ্দিন, মো. নাজিম উদ্দিন প্রমুখ। 

এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত আরজু খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার বড় ছেলে রাজিবের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন।

কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  মানববন্ধন   হত্যা মামলা   আসামি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close