বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
দেশজুড়ে
ভাঙ্গায় ৪ ঘণ্টা পর সেন্টারিংয়ের নিচে চাপা শ্রমিকের মরদেহ উদ্ধার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:০৫ এএম আপডেট: ০৮.০৮.২০২৬ ১১:৪৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলার ছাদের সেন্টারিং খুলতে গিয়ে ধসে হযরত আলী (৩০) নামে এক নির্মাণ শ্রমিক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের দক্ষিণ ডাঙ্গারপাড় গ্রামে কাউসার শেখের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের একটি দল দীর্ঘক্ষণ চেষ্টার পর মরদেহটি উদ্ধার করে।
 
নিহত হযরত বনি রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার গ্রামের ফিরোজ বনির ছেলে। তিনি দুই সন্তানের জনক।

স্থানীয় বাসিন্দাদারা জনান, কয়েকজন শ্রমিক দীর্ঘদিন ধরে ওই ভবনটির নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। শুক্রবার বিকেলে তারা দ্বিতীয় তলার ছাদের সেন্টারিং অপসারণের কাজ করার সময় হঠাৎ সেন্টারিং ধসে পড়লে হযরত বনি নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। এভাবে পড়ে ছিল প্রায় ৪ ঘন্টা।
  
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর সেন্টারিংয়ের নিচ থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

তবে এ বিষয়ে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  শ্রমিক   মরদেহ   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close