বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
দেশজুড়ে
জীবননগর সীমান্তে ৮ বাংলাদেশি নারী আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:৩২ এএম আপডেট: ০৮.০৮.২০২৬ ১১:৪৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

 চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আট নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের মৃত জব্বারের মেয়ে রেশমী আক্তার (৩০), টাঙ্গাইল জেলার সখিপুর থানার মো. শহীদুল্লাহর মেয়ে শরিফা আক্তার (৩০), বাগেরহাট জেলার মোল্লাহাট থানার কাচনা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে শিলা খানম (২৭), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার জুয়ার মোল্লার মেয়ে রাশিদা খাতুন (১৯), পাবনা জেলার সদর থানার মৃত আনসার আলীর মেয়ে আসিয়া খাতুন (৩৮), যশোর জেলার শার্শা থানার কাশিপুর গ্রামের মৃত সুমনের মেয়ে কাজল (২০), একই গ্রামের ছলেমান দফাদারের মেয়ে হাওয়া বিবি (৫১) ও মোছা. রুপা (১৫)।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল পৌনে ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেনীপুর সীমান্ত পিলার ৬২/৫ নং এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদূর্গাপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার মাঠের ধানক্ষেতের পাশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আট নারীকে আটক করা হয়।

মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, “আটককৃতদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হয়েছে।”


কেকে/সাশ 



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close