বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
দেশজুড়ে
তারাগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:৫১ এএম আপডেট: ০৮.০৮.২০২৬ ১২:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) উপজেলার আলমপুর ও সয়ার ইউনিয়নে এ দুটি দুর্ঘটনা ঘটে। 

সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের চাকলা গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে সাফায়াত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের হাজীপাড়া গ্রামের নবী হোসেনের ছেলে সাফায়াত। পরিবার জানায়, খালার বাড়িতে বেড়াতে এসে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায় সাফায়াত। 

অপরদিকে, উপজেলার সয়ার ইউনিয়নের মামুনপাড়া গ্রামের মহব্বত আলীর মেয়ে সিদরাতুল মুনতাহা (১৯ মাস) পুকুরে ডুবে মারা গেছে।

জানা গেছে, বাড়ির পাশে খেলছিল মুনতাহা। একপর্যায়ে বাড়ির পাশে ছোট পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় মৃত মুনতাহাকে খুঁজে পান পরিবারের লোকজন।

পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন। তিনি জানান, পানিতে ডুবে যাওয়ার পর হাসপাতালে নেওয়ার আগেই শিশু দুটির মৃত্যু হয়।

তারাগঞ্জ থানার কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, “খবর পাওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”


কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  শিশুর মুত্যু   দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close