শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৮ আগস্ট ২০২৬
শিরোনাম: সমর্থন করে না বললেও হাসিনার পাশেই ভারত      জুলাই স্মৃতি জাদুঘরে দুর্নীতি-অব্যবস্থাপনা      অপরিকল্পিত নগরায়ণে চট্টগ্রামজুড়ে বিশৃঙ্খলা      ব্যবসায়িক সিন্ডিকেট ভাঙতে উদ্যোগ নেওয়া হচ্ছে : আইনমন্ত্রী      প্রতিরক্ষা চুক্তির আগে মক্কায় শীর্ষ নেতাদের জুমার নামাজ আদায়      গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত করা যাবে না: অস্থায়ী রাষ্ট্রপতি      রাজধানীতে রাত একটার মধ্যে হতে পারে বজ্রসহ বৃষ্টি      
দেশজুড়ে
পাকুন্দিয়ায় বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:৫৮ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) ভোরে পাকুন্দিয়া পৌরসদরের বরাটিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মো. সেলিম মিয়া (৩৫)। তিনি উপজেলার বাহাদিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতরা হলেন—পৌরসদরের বরাটিয়া গ্রামের সিরাজুল হকের ছেলে রেনু মিয়া এবং পাকুন্দিয়া এলাকার রইছ উদ্দিনের ছেলে ছোটন মিয়া।

পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা পরিবহনের একটি বাস পাকুন্দিয়ার বরাটিয়া চৌরাস্তা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী সেলিম মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোরিকশার চালক, অপর এক যাত্রী ও সাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অজ্ঞাতপরিচয় এক আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বায়োজিদ বলেন, ‘হাসপাতালে আনার আগেই একজন মারা যান। আহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের মধ্যে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। পরে কিশোরগঞ্জ নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নিহত   পাকুন্দিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close