বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
দেশজুড়ে
রামগতিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৯ দোকান
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:২৯ পিএম আপডেট: ০৮.০৮.২০২৬ ১২:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ আলেকজান্ডার বাজারের পশ্চিম গলির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। এতে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রামগতি ফায়ার সার্ভিসের একটি ইউনিট। আগুনে লাগার পর এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের তথ্য মতে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে দোকানগুলো আধা-পাকা ও টিনশেড হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে মুদি দোকান, সেলুন, ওষুধের দোকান, হোটেল ও প্লাস্টিকের দোকানসহ মোট ৯টি ঘর আগুনে পুড়ে যায়।
 
আগুনে ৯ ঘরে মোট ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, উদ্ধার হয়েছে আনুমানিক ১ কোটি টাকার মালামাল।


কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  অগ্নিকাণ্ড   ফায়ার সার্ভিস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close