শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ      হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৪৩      উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউনিয়ন পরিষদ নির্বাচন : ইসি      স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি      দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গাজীপুরে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিশুদের মাঝে চারাগাছ বিতরণ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ২:০৭ পিএম আপডেট: ০৮.০৮.২০২৬ ২:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় কৃতী শিক্ষার্থীদের মেধা বিকাশ, পরিবেশ সচেতনতা এবং শিক্ষার প্রতি উৎসাহ বাড়ানোর লক্ষ্যে এম. এ. বারী শিক্ষাবৃত্তির উদ্যোগে ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান এবং শিশুদের মাঝে চারাগাছ বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩ টায় কাপাসিয়া উপজেলা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ও প্রতিষ্ঠাতা মহাসচিব, ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের এ. কে. এম. রিপন আনসারী।

গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও গাজীপুর পরিবেশ বাঁচাও আন্দোলনের (গাপা) সভাপতি আলহাজ্ব মো. মোছাদ্দিকুর রহমান হাজী মুছার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন করেন কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সোহরাওয়ার্দী।

এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ভূঁইয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মো. সাহাব উদ্দিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন), গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন (মাস্টার)।

আয়োজক সূত্রে জানা যায়, কাপাসিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৮৫ জন বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী, গণিত প্রিয় অলিম্পিয়াড চ্যাম্পিয়ন ও রানার্সআপ শিক্ষার্থীদের  ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। পাশাপাশি শিশুদের মাঝে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

এর আগে প্রার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কনে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও চারাগাছ বিতরণ করা হয়।


কেকে/সাশ




আরও সংবাদ   বিষয়:  কৃতী শিক্ষার্থী   সংবর্ধনা   প্রেস ক্লাব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close