শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
দেশজুড়ে
কাপাসিয়ায় পৈতৃক জমি জবরদখলের চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ২:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় পৈতৃক ও খরিদকৃত জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষরা ওই জমিতে থাকা বাঁশ, আকাশি গাছ, বাগান থেকে আনারস তুলে নিয়ে নষ্ট করে এবং জমিতে ধান রোপণ করে দখলে নেওয়ার চেষ্টা করে। উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামে মৃত কফিল উদ্দিনের মেয়ের জমি দখলের পাঁয়তারা করছে তারা। এসব ঘটনায় ভুক্তভোগী উম্মে কুলসুম শিল্পী (৩৮) প্রতিপক্ষের বিরুদ্ধে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী উম্মে কুলসুম শিল্পী কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামের মৃত কফিল উদ্দিনের একমাত্র মেয়ে। অভিযুক্তরা হলেন একই গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে বকুল মিয়া (৪৮), হারুন মিয়া (৪১), হারুন মিয়ার স্ত্রী নাঈমা (৩৫) এবং স্বপন মিয়ার স্ত্রী নাঈমা (৩৫)।

উম্মে কুলসুম শিল্পী অভিযোগ করেন, জমিজমা-সংক্রান্ত বিষয় নিয়ে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার ও তাদের পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে শত্রুতা করে আসছে। শিল্পীর বাবার মৃত্যুর পর বাবার খরিদকৃত এবং ওয়ারিশসূত্রে পাওয়া জমি অভিযুক্তরা জবরদখলের চেষ্টার পাঁয়তারা করে এবং বিভিন্ন সময় তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই জমি নিয়ে গত ২৯ জুলাই বিজ্ঞ সিনিয়র দেওয়ানি জজ ৩য় আদালতে দেওয়ানি মোকদ্দমা (নং ১৩১/২০২৬) দায়ের করেন তিনি।

দেওয়ানি মামলার নোটিশ পেয়ে অভিযুক্ত বকুল মিয়া ও হারুন মিয়া গং ক্ষুব্ধ হয়ে রোববার (২ আগস্ট) ভোর সাড়ে ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত বকুল মিয়া, হারুন মিয়া, নাঈমা এবং নাজমাসহ তাদের সহযোগী অজ্ঞাত ৫/৬ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পৈতৃক ও দলিলমূলে মালিকানা পাওয়া তার ভোগদখলীয় জমির বাঁশঝাড় থেকে বড় সাইজের ৫০টি বাঁশ ও দুটি আকাশি গাছ কেটে নেয়। বসতবাড়ির উত্তর পাশের আনারস বাগান থেকে আনারস তুলে নেয়। এতে তার প্রায় ২৫ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়। বসতবাড়ির দক্ষিণে থাকা জমিতে ধান রোপণ করে দখলে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয়। ১০ লাখ টাকা চাঁদা না দিলে তার ভোগদখলকৃত সম্পত্তি জবরদখল এবং বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তাদের হুমকিতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযুক্ত বকুল মিয়া ও হারুন মিয়ার মুঠোফোন বন্ধ থাকায় এসব বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অভিযোগের দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং উম্মে কুলসুম শিল্পীর ভোগদখলে আছে।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জমি   দখল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close