বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
খেলাধুলা
ব্যাটিং ধসে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের লজ্জাজনক হার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাত্র ৫৪ রানে অলআউট বাংলাদেশ! ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ভরাডুবিতে তিন দিনের এক প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরেছে ইনিংস এবং ৩৮ রানে।

ডারউইনে প্রথম ইনিংসে তবু প্রতিরোধ গড়তে পেরেছিল। মেহেদি হাসান মিরাজের সেঞ্চুরিতে ২৬৩ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ৩৫৫ রানে অলআউট হয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

দুই ইনিংস মিলিয়ে সেই রান পার করতে পারেনি নাজমুল হোসেন শান্তর পূর্ণশক্তির দল। দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।

দুই উইকেটে ১৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা টাইগার ব্যাটাররা ২২ ওভারে ৫৪ রানে অলআউট হয়। ওপেনার তানজিদ তামিম করেন সর্বোচ্চ২২ রান।

এছাড়া কোনো ব্যাটার দুই অংকের কোটাও পার করতে পারেননি। আর ক্যাপ্টেন শান্ত আউট হয়েছেন শূন্য রানে। ক্রিকেট অস্ট্রেলিয়ার হয়ে ক্যাম্পবেল থম্পসন একাই শিকার করেছেন ৮ উইকেট।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  প্রস্তুতি ম্যাচ   বাংলাদেশ   লজ্জাজনক  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close