শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      
দেশজুড়ে
উখিয়ায় এপিবিএন কর্মকর্তার রহস্যজনক মৃত্যু, দরজা কেটে লাশ উদ্ধার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:২৯ পিএম আপডেট: ০৮.০৮.২০২৬ ৪:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা ১৪ এপিবিএনের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই) (সশস্ত্র) রুবেল হোসেন (৩১) নামে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর শনিবার (৮ আগস্ট) ভোরে ওয়াশরুমের দরজা কেটে তার লাশ উদ্ধার করে পুলিশ।

​প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, ওয়াশরুম ব্যবহার করার সময় তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মৃত্যুবরণ করেছেন।

পুলিশ ও ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ক্যাম্পের নিয়মিত রোল কলে রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর ক্যাম্পের সহকর্মীরা তাকে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।

পরদিন শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে ওয়াশরুমের দিকে গেলে দরজাটি ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি ও দরজায় ধাক্কা দেওয়ার পরও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে ভেতরে একজনকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ এএসআই রুবেলকে ওয়াশরুমের মেঝেতে অচেতন অবস্থায় দেখতে পান।

​ঘটনাটি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে, ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন, সংশ্লিষ্ট চিকিৎসক এবং উখিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে সবার উপস্থিতিতে ওয়াশরুমের দরজা কেটে ভেতরে প্রবেশ করে এএসআই রুবেল হোসেনের লাশ উদ্ধার করা হয়।

​উদ্ধারের সময় ওয়াশরুমের ভেতর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন, গোসলের তোয়ালে, টর্চ লাইট ও সিগারেট জব্দ করা হয়েছে।

​বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএন সূত্র জানায়, চিকিৎসকের প্রাথমিক পর্যবেক্ষণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে স্বাভাবিক মৃত্যু বা স্ট্রোক মনে হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  রহস্যজনক মৃত্যু   এপিবিএন কর্মকর্তা   উখিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close