শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ      হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৪৩      উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউনিয়ন পরিষদ নির্বাচন : ইসি      স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি      দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পরশুরামে গৃহকর্মীকে হত্যার অভিযোগে শিক্ষিকার বিচার দাবি
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফেনীর পরশুরাম উপজেলায় গৃহকর্মী হত্যার অভিযোগে শিক্ষিকা জাহেদা আক্তারের বিচার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার সম্মিলন (বামাস)।

শনিবার (৮ আগস্ট) সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পরশুরাম পৌর শহরের একটি বাসায় গৃহকর্মী ফারজানা প্রিয়াকে নৃশংসভাবে হত্যা করে ঝুলিয়ে রাখে গৃহকর্তী। প্রথমে আত্মহত্যা বলে প্রচার করলেও বাসার সিসিফুটেজে দেখা যায় নির্যাতন করেই প্রিয়াকে হত্যা করে পালিয়েছে শিক্ষিকা জাহেদা আক্তার।
 
বাংলাদেশ মানবাধিকার সম্মিলনের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলন, সাধারণ সম্পাদক সৈয়দ মনির আহমদ, জেলা ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহজালাল ভুঞা, জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এমরান পাটোয়ারী, জেলা সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, দৈনিক কালবেলার প্রতিনিধি আবু ইউছুফ মিন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহমেদুল হক খোকন,  মানবাধিকার নেতা এমএ দেওয়ানী, স্টার লাইনের প্রতিনিধি মোহাম্মদ মুজাহিদ, ফেনীর সময় প্রতিনিধি শহীদুল ইসলাম, ভিওডির প্রতিনিধি রহমত আলী জাবেদ প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই পরশুরামের মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জাহেদা আক্তারের বাসা থেকে গৃহকর্মী প্রিয়ার (১৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম। নিহত ফারজানা আক্তার প্রিয়া নোয়াখালীর সেবারহাট এলাকার সাইফুল ইসলামের মেয়ে।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  বিচার   শিক্ষিকা   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close